সাউথ ইন্ডিয়ান বক্স অফিস কড়চা !
ব্লকবাস্টার, হিট, ফ্লপ কিভাবে নির্ণয় করা হয়?? বাজেটের ভূমিকা কতটুকু?? প্রি-রিলিজ বিজনেস মানে কি মুক্তির আগেই আয়?? 😉 বাজেট, প্রি-রিলিজ, বক্স অফিস- এসব ব্যাপারে অনেকেরই ভুল ধারণা আছে। সব কিছু নিয়ে Complete Post! 📷 কোনো মুভি রিলিজ হওয়ার পর, প্রথম প্রশ্ন থাকে সম্ভবত- আজ কত আয় করলো? আয়ের সমীকরণ চলতে থাকে শেষ পর্যন্তই। একসময় বিভিন্ন দিক হিসাব করে, মুভিটিকে হিট/ফ্লপ/ব্লকবাস্টার বা এই জাতীয় একটি ট্যাগ দেওয়া হয়। 📷 😁 ভবিষ্যতে মুভিটিকে নিয়ে কোনো কথা বলার আগেও, প্রথমে শোনা হয়- বক্স অফিসে এটার রেজাল্ট কি ছিলো? 📷 😜 বক্স অফিসে খারাপ করে, অনেক ডিরেক্টর উধাও হয়ে গেলো! অনেক অভিনেতার খ্যাতি কমে গেলো! মোদ্দা কথা হচ্ছে, যেকোনো মুভির ক্ষেত্রেই বক্স অফিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে, মুভিটি ফ্লপ/হিট তা কিভাবে হিসাব করা হয়?? বাজেটই যদি সব হবে, অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা দেখি কেনো?? আসুন এ নিয়ে একটু আলোচনা করি। 📷 😎 প্রথমেই জেনে নেওয়া যাক, কারা প্রত্যক্ষভাবে বক্স অফিসের সাথে জড়িত... ! প্রযোজকঃ প্রযোজক হচ্ছে সেই ব্যক্তি, যিনি মুভি নির্মাণের সমস্ত টাকা খরচ করেন। এটা কোনো ব্যক্তিও...